সংলাপের বিষয়ে অবস্থান পরিবর্তন হয়নি

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:২৩
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও নতুন করে নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র কি এখনো বাংলাদেশে একটি নতুন নির্বাচনের পক্ষে আছে? সমপ্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন নতুন নির্বাচনের জন্য বর্তমান সরকারের সঙ্গে তারা সংলাপে আগ্রহী ‘অতীতে আপনারা সংলাপ সমর্থন করেছেন। দুর্ভাগ্যজনকভাবে তা সফল হয়নি। গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্যে এখনো কি আপনারা রাজনৈতিক দলের মধ্যে সংলাপকে সমর্থন করেন?’ সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জেন সাকি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। কয়েক মাস আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশ সফর করেছেন। তিনি সেখানে বেশ কিছু বৈঠক করেছিলেন। আমাদের অবস্থানের কোন পরিবর্তন নেই।