মানিকগঞ্জে ফরমালিন ও ভেজাল খাদ্য বিরোধী অভিযান শুরু

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০৪
গত সোমবার থেকে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান সাইনবোর্ড মোড়ে ফরমালিনযুক্ত ও ভেজাল খাদ্য দ্রব্য শনাক্ত, আটক, ধ্বংস ও প্রতিরোধ মূলক বিশেষ অভিযান শুরু হয়েছে। উক্ত বিশেষ অভিযানে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা বিভিন্ন রকমের লরি, ট্রাক, ফলবাহী বিভিন্ন যানবাহন পুলিশ চেক পোস্টের মাধ্যমে খাদ্য দ্রব্যের মধ্যে ফরমালিনযুক্ত ফল, মাছ এবং ভেজাল খাদ্য দ্রব্য আছে কি না সেই মর্মে শনাক্তকরণ কাজ চলছে। মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে মানিকগঞ্জ পুলিশ সুপার বলেন, রমজানকে সামনে রেখে মানুষের পাঁচটি মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ খাদ্য। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) শফিউল আজম, স্থানীয় দীঘি ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন আহম্মেদ (রাজা), স্থানীয় সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এই অভিযান চলায় ঢাকা-আরিচা মাহাসড়ক দিয়ে ফরমালিনযুক্ত কোন প্রকার ফল বা খাদ্য দ্রব্য ঢাকাগামী হচ্ছে না।