চন্দনাইশে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ২৮ মে ২০১৯, ১৫:৫৩

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার রওশন হাটে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ নুর বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ইয়াবা পাচারকারী উত্তর ধোয়াছড়া এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী বলে জানা গেছে। 

আরও পড়ুন: ব্রাজিলের নেতৃত্ব হারালেন নেইমার

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত নারীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় কোট হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে