আজকের রাশিফল

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:২৪
আজ ৭ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২২ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার শুভসংখ্যা:২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতি। শুভরত্ন: চন্দ্রকান্তমনি ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, মেধাবী ও উচ্চাভিলাষী। আপনি স্বাধীনতাপ্রিয় ও দৃঢ়ব্যক্তিত্বের অধিকারী। নিজের মত প্রকাশে কখনই দ্বিধা করেন না। আপনার কঠিন বহিরাবরণের নিচে রয়েছে একটা উষ্ণ ও কোমল মন। আপনি কর্মঠ। আর নের্তৃত্ব দেয়ার গুণও আছে আপনার। তাছাড়া রয়েছে লক্ষ্যপানে অবিচল থাকার ক্ষমতা। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এগুলে সাফল্য আপনার পদচুম্বন করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বেনজীর ভুট্টো, জ্যাঁপল সার্ত্রে, জ্যোতির্বিদ ম্যাক্স উলফ, ঔপন্যাসিক মেরী মেককার্থী, মিশেল লাতিনি, সাংবাদিক সাদেক খান, বেবী মওদুদ, অভিনেত্রী মৌ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি হতে পারে। চাকরিজীবীদের কিছু সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে মতোবিরোধ দেখা দিতে পারে। মানসিক দৃঢ়তার জন্য বাধা অতিক্রম করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। কর্মপরিবেশ ভালো থাকবে। কাজকর্মে সুনাম পেতে পারেন। প্রাপ্তি যোগ আছে। পাওনা টাকা আদায় হওয়ার ফলে আর্থিক চিন্তা কিছুটা হ্রাস পাবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে ব্যয় আধিক্যের জন্য লাভ কম হতে পারে। হঠাত্ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ফলে মন খারাপ হতে পারে। নির্বুদ্ধিতার জন্য কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ যে কোনো কাজে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। অধৈর্য না হলে অবশ্য কাজ কর্মে সাফল্য পাবেন। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করুন। সাফল্য আসতে পারে। মনবল বৃদ্ধি পেতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ মন ভালো থাকবে না। বাড়িতে কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রয়োজনে মায়ের পরামর্শ নিন। মানসিক চঞ্চলতা কিছুটা হ্রাস পেতে পারে। কোনো বন্ধুর থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আকস্মিক প্রাপ্তির যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ভাই-বোনদের কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। স্বামী বা স্ত্রীর জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বয়স্ক কোনো আপনজনের অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পারিশ্রমিক অনাদায় রাখা ঠিক হবে না। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অংশীদারী ব্যবসায় মতবিরোধ এড়িয়ে চলুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। মনবল বৃদ্ধি পাবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্মপরিবেশ ভালো থাকবে। নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুতার কারণে বিব্রত বোধ করতে পারেন। বন্ধুদের সান্নিধ্যে আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক ভালো যাবে না। আর্থিক কারণে চিন্তিত হতে পারেন। কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে। ভাইবোনদের কারো আচরণে মনে কষ্ট পাবেন। চঞ্চলতা পরিহার করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।