ধাওয়ানকে ফেরালেন মুস্তাফিজ

আপডেট : ২৮ মে ২০১৯, ১৬:৫২

খেলা শুরু হতেই বৃষ্টির বাধা। দুই বলের মাথায় বন্ধ হয়ে যায় ম্যাচ। অবশেষে থেমেছে বৃষ্টি। মাঠেও গড়িয়েছে বল।আর সেই সুযোগে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ। ১ রানেই ধাওয়ানকে ফেরান। তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন। 

এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন স্কোয়াডের সব ক্রিকেটার।

বাংলাদেশ দল: 

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ,  মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ।

এদিকে কাঁধের চোটের জন্য প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না ভারতের কেদার যাদবের। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা খেলবেন বাংলাদেশের বিপক্ষে।

ভারত দল: 
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা,  যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

ইত্তেফাক/জেডএইচ