বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি থেকে সরবে না

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। সরকার যদি এ দাবি না মানে তাহলে কঠোর আন্দোলন হবে। আমরা চাই সংলাপ। সরকারের সঙ্গে সংলাপ হলেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসবে না। শুক্রবার রেলওয়ে শ্রমিকদের নবনির্বাচিত কমিটির সঙ্গে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন নজরুল।