মহেশপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৮
শুক্রবার সকালে মহেশপুর গোডাউন পাড়ায় এমপির বাসভবনে নির্বাচন উত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২০ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিকে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের এমপি নবী নেওয়াজ। পান্তাপাড়া ইউপি আ’লীগের সভাপতি আব্দুল হক মাষ্টার, আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজান আলী। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মীর সুলতানুজ্জামান লিটন, শরিফুল ইসলাম শরিফ, হাসানুজ্জামান আলীম, আতিয়ার রহমান আতি প্রমুখ।