বিধ্বংসী হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের জন্য খুবই দরকার এই উইকেটটি। বলে আসলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। করলেন ইয়র্কার বল। খেলতে চেয়েছিলেন কোহলি। কিন্তু পারেননি। পরিষ্কার বোল্ড হয়ে ফিরে যান বিশ্বের ভয়ানক এই ব্যাটসম্যান।
কোহলি ৪৬ বলে ৭৪ রান করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে ৩ উইকেটে ৮৭ রান।
এর আগে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।
ইত্তেফাক/জেডএইচ
