টানা বর্ষণে কুমিল্লা মহানগরীর অধিকাংশ এলাকার রাস্তাঘাট টানা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। গতকাল শনিবারের বৃষ্টিতে ড্রেনের পানি একাকার হয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে প্রবেশ করায় নগরবাসী চরম দুর্ভোগে পড়ে।
নগরীতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ না থাকায় এবং নিয়মিত ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ না করাসহ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শনিবারের টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। নগরীর রেইসকোর্স, ঠাকুরপাড়া, বিসিক শিল্প এলাকা, দৌলতপুর, ধর্মপুর, অশোকতলা, রানীর বাজার, ঝাউতলা, চৌধুরীপাড়া, আদালতপাড়া, কালিয়াজুরি, দক্ষিণ চর্থা, মুরাদপুর, বাগানবাড়ি, মহিলা কলেজ রোড, বাগিচাগাঁও, কাশারিপট্টি, নগরীর টাউন হল মাঠসহ অনেক এলাকায় প্রায় হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
