৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। কিন্তু সেই চাপ থেকে দলকে বের করে নিয়ে এলেন ধোনি ও রাহুল। তারা গড়ে তুললেন বড় এক জুটি। এসময় বাংলাদেশের জন্য ১টি উইকেট দরকার ছিল।
সেই কাঙ্ক্ষিত উইকেটটি নিলেন সাব্বির রহমান। তার বলে বোল্ড হন লোকেশ রাহুল। তিনি ১০৮ রান করেন। এরপর পাণ্ডে ক্রিজে আসলে তাকে সাজঘরে পাঠান সাকিব। তিনি ২১ রান করেন। ৬ উইকেটের পতন হলেও ভারত বিশাল সংগ্রহের দিকে এগুতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৮ ওভারে ৬ উইকেটে ৩৩৪ রান। ক্রিজে আছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি সেঞ্চুরি করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
