নারী ও শিশু পাচার রোধে বিজিবির গণসংযোগ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:১২
গত ২০ জুন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর কোম্পানী কমান্ডারের অধীনে সকল বিওপি ক্যাম্পে নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণের জন্য স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপির সামনে গণসংযোগ করা হয়েছে। উক্ত আলোচনা সভায় কুসুমপুর ক্যাম্পের সামনে বক্তব্য রাখেন, কোম্পানী কমান্ডার সুবেদার খোরশেদ আলম, শ্রীনাথপুর ক্যাম্পের সামনে বক্তব্য রাখেন হাবিলদার মির্জা ওয়াজেদ আলী, শ্যামকুড় ক্যাম্পের সামনে বক্তব্য রাখেন হাবিলদার আব্দুল মহিত, বাঘাডাঙ্গা ক্যাম্পের সামনে বক্তব্য রাখেন হাবিলদার আবু তাহের। কুসুমপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার খোরশেদ আলম জানায়, স্থানীয় জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে বিজিবি’র পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।