চিকিত্সার্থে সাহায্যের আবেদন

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫২
ফোলহেরা তানজিনা মিথি ফোলহেরা তানজিনা মিথি (৫), বাবা: মিজানুর রহমান, মা: নাছিমা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম: নরহরিপুর, ডাকঘর: নরহরিপুর, উপজেলা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা ২০১২ সাল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে শিশু পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ টি এম আতিকুর রহমানের অধীনে চিকিত্সাধীন আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে আরো দীর্ঘদিন চিকিত্সা করাতে পর্যাপ্ত টাকার প্রয়োজন। মিথির পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদী এ চিকিত্সা ব্যয় বহন করা সম্ভব নয়। এ অবস্থায় মেয়েটির সুচিকিত্সার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা:মিজানুর রহমান, হিসাব নম্বর:২৬৮৮৩০৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, পল্লবী শাখা, ঢাকা-১২১৬। বিকাশ মোবাইল নম্বর: ০১৭৪৮৪৭৯৭২৯। —প্রেস বিজ্ঞপ্তি