মহানবীকে (সঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫২
মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পৌর ঈদগাহ মাঠে তাওহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালপুর মাদ্রাসার মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখ, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, কোটালীপাড়া শেখ লুত্ফর রহমান কলেজের সাবেক ভিপি ফায়েকুজ্জামান শেখ, মাওলানা জাকির বিন জয়নুল আবেদিন বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে দোষী ইন্দ্রজিত্ পান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জনৈক ইন্দ্রজিত্ পান্ডে মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে ফেইস বুকে কটূক্তি করে।