দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে ১ তলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌ-বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় গতকাল শনিবার বিআইডব্লিউটিএ ৬৫ ফুটের নিচে এম এল টাইপের ১ তলা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, শনিবার থেকে ১ তলা লঞ্চসহ ছোট ছোট নৌ-যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
