লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাহিদ (১৪) ও মো. সুমন (১৬) নামের দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খেরী গ্রামের মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নাহিদ ওই বাড়ি ইব্রাহিমের ছেলে ও সুমন একই বাড়ির মো. সেলিমের ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই। নাহিদ রঘুনাথপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি এবং সুমন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: কালীগঞ্জে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী আটক
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তাদের বসতঘরের টিনের চালা পরিষ্কার করতে গিয়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে চাচাতো ভাই নাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় রামগতি উপ-স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি
