কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠ কন্যা আমেনা কাহহার গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল বাদ আছর জানাজা শেষে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা রেখে গেছেন। তিনি কলকাতার লেডি ব্যাবোর্ন কলেজ থেকে পড়াশুনা করে তদানিন্তন রেডিও পাকিস্তান ঢাকায় ইংরেজি ঘোষক হিসাবে কাজে যোগদান করেন। তিনি ভিকারুন্নেসা নুন গার্লস স্কুলে কয়েক বছর শিক্ষকতা করেন।
