বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১০
বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৬ জুন। এ নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে বলে আশা করছেন স্থানীয় ভোটাররা। প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে কুশলাদি বিনিময় করছেন। নির্বাচিত হওয়ার পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্ন স্থানে পোস্টারে ছেয়ে গেছে। ঢাকা থেকে এলাকায় এসে কেন্দ্রীয় নেতারা তাদের সমর্থিত প্রার্থীদের ভোটের জন্য বাড়ি-বাড়ি গিয়ে প্রচার করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম (আনারস), বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব হাসান বাবু (দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ (কাপ-পিরিচ) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আজিজুল হক খোকা। আওয়ামী লীগ সমর্থিত পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন সাহা (তালাচাবি), বিএনপির মোঃ শাহিন আহমেদ (বৈদ্যুতিক বাল্ব),সাংবাদিক মনিরুজ্জান পামেন (মাইক), বিএনপির মোঃ সফিকুল ইসলাম সবুজ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সনি আক্তার সুচী (কলস) ও জলী আক্তার (হাঁস)। উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৪২১। উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৮৩ টি।