উখিয়া উপজেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামে গত শনিবার পরকীয়ার জেরে মরিয়ম বেগম (২৮) নামে এক গৃহবধূ স্বামীর নির্যাতনে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত মরিয়ম বেগম জানান, ব্র্যাকের স্বাস্থ্যকর্মীর সাথে আমার স্বামী সোনা আলীর অবৈধ সম্পর্কে বাধা দেয়ায় বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমার স্বর্ণালংকার বিক্রি করে অবশেষে সে রুজিনাকে বিয়ে করে। গত শনিবার হাত-পা বেঁধে দিনভর আমাকে শারীরিক নির্যাতন শেষে রুমে আটকে রাখে।
পরে পাশের এক লোকের মাধ্যমে খবর পেয়ে আমার ভাই মোহাম্মদ ইসহাক ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীর মাধ্যমে আমাকে উদ্ধার করে। রত্মাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী বলেন, সোনা আলীকে বার বার চেয়ারম্যান অফিসে হাজির হওয়ার নির্দেশ দিলেও সে উপস্থিত না হওয়ায় গৃহবধূর পরিবারকে আইনি পদক্ষেপ নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
