বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক অপসারিত

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১২
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির কাহালু উপজেলা এলাকার পরিচালক এ,টি,এম আইনুল ইসলামকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তার পদ থেকে অপসারণের কথা বলা হয়। ওই চিঠিতে তার বিরুদ্ধে কাহালু উপজেলার কড়ইগকুল কৃষক সমবায় সমিতির গভীর নলকূপ ও ভালতা গ্রামের আলহাজ্ব আব্দুল হামিদের ধানকলে সংযোগ প্রদানের নামে এবং সিংগারপাড়া গ্রামের রফিকুল ইসলাম, এরুইল গ্রামের শাহজাহান একই গ্রামের আজগর আলীর বিদ্যুত্ বিলের টাকা পরিশোধের কথা বলে ও ওলাহালী গ্রামের বীরেন্দ্র নাথ মোহন্তের চুরি যাওয়া ট্রান্সফরমার পুনঃস্থাপনের নামে কয়েক লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগ রয়েছে।