কুমিল্লার লাকসাম উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এছাড়া, সহকারী শিক্ষকের ১৯টি পদও শূন্য রয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। জানা যায়, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ১০টি ও সহকারী শিক্ষকের ১৯টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক শূন্য স্কুলগুলো হচ্ছে- আউশপাড়া, বামন্ডা, ফুলহরা, রাজাপুর, কাগৈয়া, নাড়িদিয়া, কৃষ্ণপুর, মেল¬া, শ্রীয়াং, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের বদলি, অবসর গ্রহণ, মৃত্যুবরণ, চাকরি পরিত্যাগসহ বিভিন্ন কারণে শূন্য পদের সংখ্যা বেড়েই চলছে। এতে শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাখনলাল নাথ জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদের শূন্য তালিকা শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
