আক্কেলপুরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা আহত

আপডেট : ২৩ জুন ২০১৪, ২১:৩৫
জয়পুরহাটের আক্কেলপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানাকে (৪০) গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে উপর্যুপরি গুলি করে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেছে । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। রানার অবস্থা আশংকাজনক। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে যাবতীয় আলামত সংগ্রহ করেছে এবং আসামিদের গ্রেফতারে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।