প্রকাশ : ২৪ জুন ২০১৪, ১৯:২৮আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:২৮
আমাদের গাঁয়ে এক
কৃষকের ছোট ছেলে,
কুড়িয়েছে খুব নাম
ফুটবল খেলে খেলে।
ফুটবলে শুধু নয়
লেখা ও পড়ায় ভালো,
দুখী মা-বাবার ঘরে
জ্বেলেছে সোনার আলো।
মুখে হাসি মনে খুশি
নাম তার দেলোয়ার,
লোকে জানে খুব ভালো
ফুটবল খেলোয়াড়।