তবে কেন কারিগরি শিক্ষা

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:৩০
দেশকে সমৃদ্ধশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এটা আজ সময়ের দাবি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এ কথা বিশ্বাস করেন। কিন্তু সে অনুযায়ী যে সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। যেমন—কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত এসএসসি ভোকেশনাল শাখায় যে সব ছাত্রছাত্রী প্রতিবছর এসএসসি(ভোক) পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তারা শুধু সার্টিফিকেট অর্জন করছে। হাতে-কলমে কিছুই শিখছে না। তাহলে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার পার্থক্য কোথায়? কেনই বা এই কারিগরি শিক্ষার প্রচলন? আমার দীর্ঘ কারিগরি শিক্ষায় শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যেসব বিষয় দুর্বলতা হিসেবে ধরা পড়েছে সেগুলো হলো—১) দুর্বল শিক্ষার্থীদের জন্য কঠিন সিলেবাস, ২) প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, ৩) শিক্ষকদের ব্যবহারিক ক্লাসের চেয়ে তত্ত্বীয় ক্লাসের প্রতি বেশি মনোযোগ, ৪) শিক্ষকদের হাতে-কলমে শেখানোর অনাগ্রহ, ৫) স্কুলের শাখা হওয়ায় প্রধানশিক্ষকের অযত্ন, অবহেলা ও বাড়তি ঝামেলা মনে করা, ৬) মেধাবী ছাত্রছাত্রীদের ভোকেশনাল শাখায় ভর্তির সুযোগ না দেওয়া, ৭) সকল ট্রেডের শিক্ষক না থাকা অথবা এমপিওভুক্ত না হওয়া, ৮) ক্লাসের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের ক্লাস রুটিন মেনে না চলা, ৯) অভিভাবকদের সচেতনতা না থাকা ইত্যাদি...। এ অবস্থা চলতে থাকলে এ শিক্ষা যেমন গুরুত্ব হারিয়ে ফেলবে তেমনি অপচয় হবে সরকারের কোটি কোটি টাকা। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ অতীব জরুরি। নরসিংদী