সম্প্র্রতি বিপিএসসি-এর মাধ্যমে বিজ্ঞপ্তি নম্বর (১১-৫৬)/২০১৯-এর ক্রমিক নং ১১ ও ১২-এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) ইন্সট্রাক্টর (বিজ্ঞান) ও ইন্সট্রাক্টর (কৃষি) পদে আবেদন চেয়েছে। যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির এমএসসি ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা বিষয়ক বিষয় কোড-এ পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, কমপিউটার সায়েন্স, ভূগোল, ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও বিএসসি (পাস কোর্স)-এ এমএসসি ডিগ্রিসহ বিএড ডিগ্রিধারীদের বিষয় কোড দিয়ে ইন্সট্রাক্টর (বিজ্ঞান) ও ইন্সট্রাক্টর (কৃষি) পদে দরখাস্তের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু বিজ্ঞান বিষয়ের অন্তর্গত পপুলেশন সায়েন্স, ম্যাটেরিয়ালস সায়েন্স বিষয়ে এমএসসি ডিগ্রিধারীদের বিএড থাকলেও ঐ দুটি পদে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। তাই আমরা পিটিআই ইন্সট্রাক্টর (বিজ্ঞান) ও ইন্সট্রাক্টর (কৃষি) পদে আবেদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শাহাদাত শাহিন, মাহিদুল ইসলাম
শিক্ষার্থী, ম্যাটেরিয়ালস সায়েন্স, পপুলেশন সায়েন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
