মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:৫৪
আবদুল ওহাব ভুঁইয়া আগামী ২৫ জুন বুধবার জাসাসের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ব-বিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালাহ্উদ্দিন ভুঁইয়া শিশিরের পিতা আবদুল ওহাব ভুঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার ধনাশী গ্রামের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ডা. জগদীশ চন্দ্র দত্ত আজ বুধবার ৭১’এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সরকারের সচিব উজ্জ্বল বিকাশ দত্তের পিতা ডা. জগদীশ চন্দ্র দত্তের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নেত্রকোনা শহরের নাগড়ায় সচিবের নিজস্ব বাস ভবনে ধর্মীয় কর্মকাণ্ড ছাড়াও শহরের নাগড়াস্থ আয়শা কমিউনিটি সেন্টারে বাত্সরিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের পক্ষ হতে সকলকে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।