আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

আপডেট : ২৪ জুন ২০১৪, ২২:১০
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সামনে গতকাল মঙ্গলবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থানার এসআই মো. নাসিরউদ্দিন শরিফ (৪০) নিহত হয়েছেন। নিহত নাসিরউদ্দিন আশুগঞ্জ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাঠিরহাট গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দারোগা নাসিরউদ্দিন শরীফ সকালে থানা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠতেই পিছন দিক থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্য ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। বাদ জোহর জেলা পুলিশ লাইন মাঠে প্রথম জানাজার নামাজশেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।