নিউইয়র্কে বাংলা টিভি চ্যানেল টিবিএন ২৪ এর আনুষ্ঠানিক যাত্রা

আপডেট : ২৫ জুন ২০১৪, ২০:৫০
নিউইয়র্ক থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আমেরিকান বাংলা টেলিভিশন চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর। স্থানীয় সময় মঙ্গলবার মঙ্গলপ্রদীপ জ্বেলে আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন কবি মহাদেব সাহা, নাট্যকার জামাল উদ্দিন হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শিক্ষাবিদ ড. মনসুর খান, জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বারী সিদ্দিকী এবং পণ্ডিত রমেশ মিশ্র।