বড়াইগ্রামে ৮’শ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:০৫
নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের বড়াইগ্রাম মধ্যপাড়া মহল্লায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৭৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে সেলিম (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত সেলিম বড়াইগ্রাম মধ্যপাড়ার আব্দুল হালিমের ছেলে। র্যাব-৫ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেজর কামরুজ্জামান পাভেলের নেতৃত্বে র্যাবের একটি টিম বড়াইগ্রাম মধ্যপাড়া মহল্লার মাদক বিক্রেতা শাহীনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৫টি বস্তায় মোট ৭৭৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অভিযানের সময় শাহীন বাড়িতে না থাকায় মাদকবিক্রির সঙ্গে জড়িত সন্দেহে শাহীনের বড় ভাই সেলিমকে আটক করা হয়েছে।