অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট মুরাদ রেজা ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলমের অনুপস্থিতিতে গতকাল বুধবার থেকে তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এটর্নি জেনারেল মাহবুবে আলম বর্তমানে ছয় দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন। আগামী ১ জুলাই তিনি দেশে ফিরবেন।
