নারী হকির অনুশীলনে আপাতত ছুটি। সব খেলোয়াড় ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। ক্যাম্প হতে বিদায়ের আগে খেলোয়াড়দের ঈদ বোনাস দেওয়া হয়েছে। তাতে খুশি খেলোয়াড়রা। ঈদের আগে হাতখরচা পেয়ে কার না ভালো লাগে। ছোট উপহার হলেও মেয়েদের মনে এটাই আনন্দ এনে দিয়েছে। কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন ফিরে এসে আরো ভালোভাবে অনুশীলনে মন দিতে হবে। সামনে এশিয়ান হকির খেলা রয়েছে সিঙ্গাপুরে -ইত্তেফাক