কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শিবনাথ সাহার বাজার সংলগ্ন গ্রামটি জনবহুল। বাজারের কাছে জড়াজীর্ণ সেতুটি এলাকাবাসীর ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন সেতুটির ওপর দিয়ে কয়েক গ্রামের মানুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ব্রিজের রেলিং নেই। ফলে একটু অসাবধান হলেই যানবাহন বা পথচারী যে কোনো সময় পড়ে যেতে পারে ২০-২৫ ফুট নিচে। এ অবস্থায় সেতুর রেলিং স্থাপন ও সংস্কার করে ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ছাইদুর রহমান নাইম, কটিয়াদী, কিশোরগঞ্জ
