রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:২১
ওসমান গনি দৈনিক জনতার নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি মো. ফখর উদ্দিনের বাবা মুক্তিযোদ্ধা মো. ওসমান গনি গত বুধবার উপজেলার কাদরা ইউনিয়নের হিজলী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে...রাজেউন)। তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন। গ্রামের বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সেনবাগ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুস ছাত্তার বগুড়ার ধুনটে প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার (৭০) গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার ছিলেন।