মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:২১
শফিউর রহমান শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃত্ শফিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র কক্ষে তার স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি শুদ্ধ সঙ্গীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। খালেদা খানম রাজধানীর মধুবাগে শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষা ও আবুজর গিফারী (রা.) বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপিকা খালেদা খানমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় শহীদ লে. সেলিম শিক্ষালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, আত্মীয় ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে স্কুলের বর্তমান অধ্যক্ষ মো. আফতাব হোসেন সিকদার অনুরোধ জানিয়েছেন। কাজী আবুল হোসেন শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যক্ষ কাজী আবুল হোসেনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আছর মরহুমের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার ছোট ছেলে ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। সৈয়দ নূরুল হক বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নূরুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার ছেলে প্রকৌশলী সৈয়দ জিয়াউল হকের ঢাকার বাসভবনে ও সৈয়দ মাকসুমুল হকের বরিশালের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। পীযূষ রক্ষিত চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার ও বোয়ালখালীর কানুনগোপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা পীযূষ রক্ষিতের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে প্রয়াতের শ্মশানে পুষ্পস্তবক অর্পণ, গীতাপাঠ, আদ্যশ্রাদ্ধ, স্মরণসভার আয়োজন করা হয়েছে।