উদ্যোক্তা হতে চাই

আপডেট : ২৭ জুন ২০১৪, ১৯:১১
আমার প্রাথমিক স্বপ্ন হলো আমি বুয়েটে সিএসইতে ভর্তি হয়ে উচ্চ শিক্ষাগ্রহণ করব। পরবর্তীতে পড়াশোনা শেষ করে নিজের উদ্যোগেই একটি ফার্ম প্রতিষ্ঠা করব যেখানে কর্মসংস্থান হবে হাজার হাজার বেকার মানুষের। কোনো চাকরির সন্ধান নয়, চাকরি দেওয়াই আমার প্রধান লক্ষ্য। নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি মনে করি চাকরির পেছনে সময় নষ্ট না করে নিজেকে একজন উদ্যোক্ত হিসেবে গড়ে তুলতে পারলেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। দেশ আজ বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে চাকরির জন্য যে মেধা ব্যয় করে, এই মেধা শক্তি উদ্যোক্তা হওয়ার পেছনে ব্যয় করে তাহলে তার সফলতা আসবে অতি সহজেই। খুব সহজে এবং কম সময়ে। আব্দুল্লাহ আল রাফি ফাহিম শিক্ষার্থী, নটরডেম কলেজ, ঢাকা।