আমার স্বপ্ন হলো আমি একজন সাইকিয়াট্রিস্ট হবো। একজন সাইকিয়াট্রিস্ট মানুষের মন, মানসিকতা এবং মানসিক রোগের বিশেষজ্ঞ হিসেবে চিকিত্সা প্রদান করে থাকেন। এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের ১৬.১ শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। তবে এই বিশাল জনগোষ্ঠীর উপযুক্ত চিকিত্সার জন্য এখনও দেশে পর্যাপ্ত কোনো ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। মানসিক সমস্যায় আক্রান্তদের চিকিত্সার জন্য পর্যাপ্ত চিকিত্সকের খুবই অভাব। তাই আমি সবদিক বিবেচনা করে নিজের দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে সাইকিয়াট্রিস্ট হওয়ার স্বপ্ন দেখছি। আমি মনে করি মানসিক রোগীরা পৃথিবীতে সবচেয়ে অসহায় ব্যক্তি। তাদেরকে পরম মমতায় সেবা দিতে পারলে এই অবহেলিত মানুষগুলো স্বাভাবিক এবং সুস্থজীবনে ফিরে আসতে পারবে।
সায়মা আহমেদ অর্নি
শিক্ষার্থী, ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট।
