জাতিসংঘ প্রতিনিধির কাছে প্রস্তাবনা পেশ

আপডেট : ২৭ জুন ২০১৪, ২২:১১
বানমুন সম্মেলন শেষ ‘উন্নয়নের জন্য তারুণ্য’ এই শ্লোগান নিয়ে তিনদিনব্যাপী বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স বৃহস্পতিবার শেষ হয়েছে। ষষ্ঠবারের মত বাংলাদেশে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ইউনিস্যাব। এবার ৩০টি স্কুলের ২৩৬ জন প্রতিযোগী সম্মেলনে অংশগ্রহণ করে। মানব পাচার, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারী ও শিশু অধিকার লঙ্ঘন, চাকরি এবং সকল সামাজিক ক্ষেত্রে নারী ও পুরুষের সমানাধিকার প্রভৃতি নিয়ে শিক্ষার্থীরা আলোচনা এবং এসব সমস্যার সমাধানকল্পে প্রস্তাবনাপত্র প্রণয়ন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নিল ওয়াকারের কাছে এ প্রস্তাবনাপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিস্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন মিয়া, সৈয়দা মুনা তাসনিক (মহাপরিচালক, জাতিসংঘ এবং মানবাধিকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ), এম মনিরুজ্জামান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, জাতিসংঘ তথ্য কেন্দ্র), রিচেল বারৈ (উপ প্রধান শিক্ষিকা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল), মাকসুদ কামাল, ডিন, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. সাইখ ইমতিয়াজ (ইউনিস্যাবের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বানমুন জাতিসংঘের আদলে পরিচালিত একটি সম্মেলন। -প্রেস বিজ্ঞপ্তি