জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৪৩ কোটি ৬৮ লাখ টাকার বাজেট

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিনেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অনুমোদিত হয়েছে। শনিবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। অধিবেশনে আরো বক্তব্য রাখেন প্রো-ভিসি ড. মো. আসলাম ভূইয়া, ট্রেজারার অধ্যাপক নোমান-উর রশিদ প্রমুখ। অধিবেশনে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ কাজী ফারুকউদ্দিন, অধ্যাপক মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের বাজেটে প্রথমবারের মতো ইন-ক্যাম্পাস কোর্স চালুকরণ, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পুনঃচালুকরণ, নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে ভর্তি পরীক্ষা পরিচালনা, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান প্রণয়ন, অধিভুক্ত কলেজসমূহের জিআইএস ম্যাপ তৈরি, টিচিং এইড (ডিজিটাল মডেল লেকচার), ই-লাইব্রেরীসহ লাইব্রেরীর আধুনিকায়ন, এমফিল পিএইচডি প্রোগ্রাম পরিচালনা ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।