মাগুরায় ব্রাজিল সমর্থকদের হাতি নিয়ে মিছিল

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:২০
মাগুরায় ব্রাজিল সমর্থকরা শহরে হাতি নিয়ে ব্যতিক্রমী বিরাট মিছিল বের করে। গতকাল শুক্রবার বিকালে শহরের পূর্বাশা সিনেমা হলের সামনে থেকে হাতি নিয়ে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের সামনে ছিল বেশ কিছু মোটর সাইকেল। মিছিলকারীদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। তারা ব্রজিলের পক্ষে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। হাতি নিয়ে ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী মিছিল শহরবাসীর দৃষ্টি কাড়ে ।