এক হাজার লিটার ফরমালিন বিনষ্ট করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল শনিবার মাতুয়াইল ল্যান্ড ফিল্ডে এগুলো নষ্ট করা হয়। রাজধানীর চানখারপুল ও আজিজ সুপার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে এই ফরমালিন উদ্ধার করে সিটি করপোরেশন। ফরমালিন বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান, নির্বাহী প্রধান আনছার আলী খান প্রমুখ।
এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতুল মন্ডল ইত্তেফাককে বলেন, দু’টি স্থান থেকে অভিযানে উদ্ধার করা ১ হাজার লিটার ফরমালিন বিনষ্ট করা হয়েছে। এছাড়া চানখারপুল এলাকার একটি পাঁচতলা ভবন থেকে বিপুল পরিমাণ ফরমালিন পাওয়া গেছে। আনুমানিক ৪ হাজার লিটার ফরমালিন রয়েছে ওই ভবনে। শনিবার সেখান থেকে কিছু উদ্ধার করা হয়েছে। বাকি ফরমালিনগুলো রবিবার উদ্ধার করা হবে।
