বরিশালে বিশ্ব মাসিক ব্যবস্থাপনা দিবস পালন

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৫৫

বরিশাল অফিস

বিশ্ব মাসিক ব্যবস্থাপনা দিবস উপলক্ষে বরিশালে মঙ্গলবার বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির মেয়রপত্নী লিপি আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।