কৃষকদের দারিদ্র্য হ্রাসে এসএফডিএফ কাজ করছে :প্রতিমন্ত্রী রাঙ্গা

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৫
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিগত দিনে পল্ল¬ী উন্নয়ন ও সমবায় খাতে বিভিন্ন পন্থায় যেভাবে ক্ষতি সাধিত হয়েছে তা আর চলতে দেয়া হবে না। তিনি গতকাল এলজিইডি মিলনায়তনে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) কার্যক্রম সমপ্রসারণ প্রকল্পের বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য আরো বলেন, ১৮টি জেলার ৫৪টি উপজেলায় প্রান্তিক কৃষক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন তথা দারিদ্র্য হ্রাসে জুন ২০১৩- জুলাই ২০১৬ মেয়াদে ৫৪ কোটি টাকা ব্যয়ে এসএফডিএফ সমপ্রসারিত প্রকল্প কাজ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি প্রকল্পটি পর্যায়ক্রমে সারাদেশে অন্তর্ভুক্ত করতে সহায়তার আশ্বাস দিয়ে ঋণদান ও আদায় কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জন করার আহবান জানান। এ ব্যাপারে কোন কর্মকর্তা বা মাঠ কর্মীর অনিয়ম বা শৈথিল্যতা বরদাশত করা হবে না। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সমবায় খাতের বিকাশের যে উদ্যোগ নেন তা পল্ল¬ী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সফলভাবে সমাপ্ত করেন। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করতে এসএফডিএফসহ সকল পল্লী উন্নয়ন কর্মীদের সহায়তা কামনা করেন। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম আব্দুল¬াহর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ড মহাপরিচালক মো. মসিউর রহমান, আর ডিএ মহাপরিচালক এমএ মতিন, একটি বাড়ি একটি খামারের প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়, এসএফডিএফ’র প্রকল্প পরিচালক এসএম আব্দুল মান্নান, মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা প্রমুখ।