শোক সংবাদ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫০
মোতাহার হোসেন ঠাকুরগাঁও পৌর সভার সাবেক চেয়ারম্যান, বোদা উপজেলা বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন (৬৫) গতকাল শনিবার দুপুরে ঢাকার হলিফ্যামেলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি দুই কন্যার জনক। আজ রবিবার বাদ জোহর পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক Mvi¯’v‡b েতাকে দাফন করা হবে। মোস্তফা ফারুক নাদিম গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক নাদিম (৪২) রৌহা গ্রামে নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে... রাজেউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। হযরত আলী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলার গদাই কুলিপাড়া গ্রামের হযরত আলী (৫৫) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা আবদুস সালাম নবীনগর উপজেলা লাইউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সালাম (৬৩) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুাকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। স্থানীয় ঈদগা মাঠে জানাজা শেষে বাড়িখলা কবরস্থানে ivóªxq মর্যাদায় তাকে দাফন করা হয়। রাজ্জাক খান বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা পল্ল¬ী চিকিত্সক আব্দুর রাজ্জাক খান (৬০) চট্টগ্রামের সিএমএইচ-G চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। ওইদিন বিকালে জানাজা শেষে পারিবারিক গোর¯’ানে তাকে দাফন করা হয়। আব্দুল মজিদ মানিকগঞ্জ জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও বরংগাখোলা প্রগতি পাঠাগারের সভাপতি আবদুল মজিদ (৫৮) গত শুক্রবার ঢাকাস্থ ডেলটা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। ঐদিনই বাদ জুমা জানাজা শেষে তাকে বরংগাখোলা কবরস্থানে দাফন করা হয়।