নকআউট পর্বে ব্রাজিল-চিলির ম্যাচের সময় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদ উদ্দিন নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। গত শনিবার রাতে জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদ উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ফরিদ উদ্দিন নিজ বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। ট্রাইব্রেকারে ব্রাজিল প্রথমে গোল করলেও পরে যখন চিলি একটি গোল করে খেলায় সমতা আনে তখন তিনি উচ্চ কণ্ঠে ‘আহ্!’ বলে চিত্কার করে মারা যান। তার মৃৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
