যুবলীগ নেতা পলাশকে সংগঠন থেকে বহিষ্কার

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪৩
টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে কার্যকরী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন রেজাউল করিম রেজা। সম্প্রতি গণপূর্ত বিভাগের এক কর্মকর্তাকেও তার অফিসে যেয়ে মারধর করেন মাহবুবুর রহমান পলাশ। এর আগেও একাধিকবার টেন্ডারবাজি, চাঁদাবাজির ঘটনায়ও পলাশের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।