যশোরে ৬ শিবির নেতা কর্মীসহ গ্রেফতার ৮৭

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪৪
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় যশোরে ৬ শিবির নেতা-কর্মীসহ মোট ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গত শনিবার রাত থেকে গতকাল রবিবার বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানায় ২৩ জন, মনিরামপুরে ১৬ জন, কেশবপুরে ৮ জন, অভয়নগরে ৪ জন, বাঘারপাড়ায় ৪ জন, চৌগাছায় ৫ জন, শার্শায় ৯ জন, ঝিকরগাছায় ১২ জন ও বেনাপোলে ৬ জন রয়েছে।