১ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ১৭ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ১ ও ২। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুন্নী ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: একটু চাপা ও রিজার্ভ। কিন্তু অত্যন্ত অনুভূতিপ্রবণ, সংবেদনশীল ও বুদ্ধিমান। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ প্রখর। পারিবারিক ও গোত্রের প্রতি আপনার আনুগত্য অনেকটা শর্তহীন। আপনার রাশির নেতিবাচক গুণাবলীর চেয়ে ইতিবাচক গুণাবলীর প্রাধান্য আপনার মধ্যে বেশি। ধর্ম ও নৈতিকতার অনুভূতিও আপনার মধ্যে প্রবল। পরিবেশ আপনার উপর দর্শনীয় ছাপ ফেলবে। নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও আপনার পরিচয়ে ব্যাপ্তি ঘটবে। জীবনে কিছু করার সুস্পষ্ট সম্ভাবনা আছে আপনার।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী জর্জ সাঁদ, আবুল ফজল, সৈয়দ মুর্তজা আলী, দার্শনিক লিবনিজ, সাংবাদিক কেজি মোস্তফা, চিত্রশিল্পী হাসেম খান, সৈয়দ আবদুল হাদী, মনিরুজ্জামান রাজ, রিয়াজ উদ্দিন বাদশা, সাদাত আলী আখন্দ, আজিজুর রহমান বুলি প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কাজকর্মে মন বসানো কঠিন হবে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। সন্তানের কোনো বিষয়ে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যয় সংযত করার চেষ্টা করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। আজ কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল না থাকার আশঙ্কা আছে। কার্যক্ষেত্রে কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আজ কারো সহযোগিতার আশা না করলেই ভালো করবেন। কোনো সমস্যা এলে নিজেই সমাধান করার চেষ্টা করুন। বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো অসুবিধা নাও হতে পারে। ব্যবসায়ীদের আয়কর সংক্রান্ত কোনো দুশ্চিন্তা হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। বিশেষ কোনো ব্যাপারে চাপে থাকবেন। অংশীদারি ব্যবসায় কোনো ঝামেলা হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সক্ষম হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মনবল বৃদ্ধি পাবে। কারো আচরণে মনে কষ্ট পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সরকারি চাকরিস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে। প্রত্যাশিত কোনো জায়গায় বদলির আশংকা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় সুফল আশা করতে পারেন। শরীর মোটামুটি ভালো যাবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পারিবারিক দিক ভালো যাবে। সম্প্রীতি বজায় থাকবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। ব্যয় আধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ আছে। আজ কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো কিছু করার আগে চিন্তা- ভাবনা করে নিন। ঝোঁকের মাথায় কোনো কাজ করা ঠিক হবে না। গুরুজনদের পরামর্শে লাভবান হতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অর্থকরি পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ব্যাধির উপশম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শত্রুপক্ষ আজ খুব একটা সুবিধা করতে পারবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কারো দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। উদ্যম ও সদিচ্ছা থাকলে কাজকর্মে সফল আশা করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায় কারো সহযোগিতা পেতে পারেন। কোনো অশুভ সংবাদে মন খারাপ হতে পারে।
