কামিজের বৈচিত্র্যময় ফ্রক স্টাইল

আপডেট : ৩০ জুন ২০১৪, ২০:০৫
ঈদকে সামনে রেখে মোহাম্মদপুরের ফ্যাশন স্ট্রিট বলে খ্যাত তাজমহল রোডের বৃহত্ ফ্যাশন হাউস বাসন্তী এনেছে কামিজের বৈচিত্র্যময় ফ্রক স্টাইল। তরুণীদের পছন্দের এই পোশাকের আদ্যোপান্ত নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ ফ্যাশনে তরুণীদের প্রথম পছন্দ সালোয়ার-কামিজ। গত তিন-চার বছর আগেও সালোয়ার-কামিজের ক্ষেত্রে ছিল হালকা কাজের আধিক্য। কিন্তু এবার সেটি নেই বললেই চলে। ভারী জমকালো কারুকাজে আনারকলি কাটের লম্বা সালোয়ার-কামিজই এখনকার তরুণীদের পছন্দ। সাথে লম্বা কামিজ তো রয়েছেই। ডিজাইনারদের মতে, এবারের ঈদে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে সালোয়ার-কামিজে। বিগত কয়েক বছরের শর্ট ও মিড কামিজকে পেছনে ফেলে আবারও ফিরে এসেছে লম্বা কাটের কামিজ। কামিজের দৈর্ঘ্যের পাশাপাশি পরিবর্তন এসেছে ডিজাইনে। এ লাইন, স্ট্রেট কাট, আমব্রেলা কাট, কোনা কাট, ডব্লিউ কাট, ভি কাট-এসবই এবার ঈদের ট্রেন্ড। তার সাথে রয়েছে আনারকলি কাটের লম্বা ঘেরওয়ালা কামিজ। ঈদকে সামনে রেখে বৃহত্ ফ্যাশন হাউস বাসন্তী এনেছে কামিজের বৈচিত্র্যময় ফ্রক স্টাইল। কামিজের নতুন এই স্টাইল নিয়ে বাসন্তী’র সত্ত্বাধিকারী হাজী মো. সোলেমান বলেন, ‘এবারের ট্রেন্ড হচ্ছে বড় ঘেরওয়ালায় কলি কাটের জামা। যত বেশি ঘের হবে এগুলো দেখতে ততই সুন্দর। কিশোরী ও তরুণীরা ঈদে এ ধরনের সালোয়ার-কামিজই কিনছে বেশি। যেহেতু এবারের ঈদটা হবে বর্ষাকালে পাশাপাশি গরমটাও বেশ অনুভূত হচ্ছে তাই পোশাকেও থাকছে সেই ছাপ। এ বছর নীল, সাদা, পেস্ট, গোলাপি, সবুজ, আকাশী, পিচ—এ ধরনের হালকা রঙের পোশাক বেশি চলবে। এসব কামিজে হালকা রং থাকলেও একটু বেশি কাজ থাকবে। এবারে কামিজের যেহেতু দৈর্ঘ্য বেশি, সেহেতু তার সাথে সামঞ্জস্য রেখে চুড়িদার, স্ট্রেট চুড়িদার, লেগিন্স, চাপা সালোয়ার চলবে বেশি।’ তিনি আরও বলেন, ‘কামিজের ইয়ক লাইন, পিছনে , নিচে বিভিন্ন ধরনের হাতের বা কারচুপি কাজ পছন্দ করছে তরুণীরা। কামিজ বেশি লম্বা হবে সালোয়ারের তাই এক কালার চলবে বেশি। কামিজের বৈচিত্র্যময় ফ্রক স্টাইলের এই পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে জর্জেট, কটন, লিলেনের ওপর কাতান। আর ডিজাইনের এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি ও স্টোন ব্যবহার করা হয়েছে।’ সাধ ও সাধ্যের সাথে সামঞ্জস্য রেখে বাসন্তীতে এসব পোশাক পাওয়া যাবে ১৪ শ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। কামিজের বৈচিত্র্যময় ফ্রক স্টাইলের পোশাক ছাড়াও ক্রেতারা বাসন্তীতে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের নান্দনিক ডিজাইনের নানা পোশাক।