নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ আলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘটনার অবশেষে গত রবিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। খিদিরপুর গ্রামের নিহত মোহাম্মদ আলীর ছেলে ওয়াসীম বাদি হয়ে চরখিদিরপুর গ্রামের বিএনপি নেতা আফাজ উদ্দিন, যুবলীগ নেতা আবু তাহের, ওয়াকি উদ্দিন, মামুন, শাহীন, মেনুসহ ২৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
গত ২৫ জুন সন্ত্রাসীরা মোহাম্মদ আলীকে ডেকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। মামলার সত্যতা নিশ্চিত করে ওসি অভিরঞ্জন দেব জানান, আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি।
