বেলকুচিতে ভিজিএফের ৮৭৭ বস্তা চাল বাজারে বিক্রির সময় আটক

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫৪

বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির প্রায় সোয়া ২৬ টন ওজনের ৮৭৭ বস্তা সরকারি চাল বাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই চাল জব্দ করেন। চাল ক্রয়ের অপরাধে ডিলার ও গোডাউন মালিক সিদ্দিক মাস্টার এবং তার পার্টনার আব্দুস সালামকে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে রাজাপুর ইউনিয়নের ডিলার সুলতানের মাধ্যমে জেলা শহরের মিরপুর এসবি ফজলুল হক রোডের ডিলার সিদ্দিক মাস্টার ও তার পার্টনার আব্দুস সালামের নিকট ওই চাল কালোবাজারে বিক্রি করা হয়।