সালথায় যুবলীগ কর্মীদের হামলায় সাংবাদিক আহত

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:১৭
টেন্ডারে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করার জের ধরে ফরিদপুরের সালথায় স্থানীয় পত্রিকার সাংবাদিক ও সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেছে যুবলীগ কর্মীরা। সোমবার বেলা ১২ টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় সাংবাদিক বুলবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।